হাজী সৈয়দ খান ফাউন্ডেশনের উদ্যোগে দরিদ্র জনগোষ্ঠীর মাঝে ঈদ সামগ্রী বিতরণ নিউজ৭১অনলাইন নিউজ৭১অনলাইন প্রকাশিত: 4:58 PM , April 7, 2024 আশুলিয়ায় হাজী সৈয়দ খান ফাউন্ডেশনের উদ্যোগে দরিদ্র জনগোষ্ঠীর মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।আজ রোববার (৭ এপ্রিল) বিকালে আশুলিয়ার উত্তর গাজির চট হাজী সৈয়দ খান স্কুল অ্যান্ড কলেজ মাঠে এই ঈদ সামগ্রী বিতরণ করা হয়।হাজী সৈয়দ খান ফাউন্ডেশনের উদ্যোগে প্রতি বছরের ন্যায় এবছরেও কয়েক শতাধিক দুস্থ, অসহায়, প্রতিবন্ধী ও হত দরীদ্রদের মাঝে ঈদ সামগ্রী ও নগদ অর্থ বিতরণ করেন উক্ত ফাউন্ডেশনের চেয়ারম্যান ও সাভার উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এবং আশুলিয়া থানা আওয়ামীলীগের ১নং প্রতিষ্ঠাতা যুগ্ম সাধারণ সম্পাদক মো: শাহাদাৎ হোসেন খান।ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের সম্মানীত সদস্য ও ধামসোনা ইউনিয়ন আওয়ামীলীগের ১নং সাংগঠনিক সম্পাদক মো: হারুন ভান্ডারী, সম্মানীত সদস্যে মো: মজিবর রহমান, মো: আতাউর রহমান খান, মো: সাকিব হাসান শান্ত, মো: রওশন আলম সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গএসময় উক্ত ফাউন্ডেশনের চেয়ারম্যান সকলের উদ্দেশ্যে বলেন, “হাজী সৈয়দ খান ফাউন্ডেশন একটি অরাজনৈতিক সামাজিক সংগঠন। এই সংগঠনের কাজ হলো অসহায় ও দুস্থদের পাশে থেকে তাদের সহযোগিতা করা এবং গরীব ও বেকারদের স্বনির্ভর করে স্বাবলম্বী করা। শেয়ার অন্যান্যবিষয়: