আশুলিয়ায় বাসচাপায় নারী পোশাকশ্রমিক নিহত নিউজ৭১অনলাইন নিউজ৭১অনলাইন প্রকাশিত: 10:13 PM , April 5, 2024 আশুলিয়ায় বাসচাপায় সড়কের পাশে দাঁড়িয়ে থাকা সিমা আক্তার নামে এক পোশাকশ্রমিক নিহত হয়েছেন।শুক্রবার (৫ এপ্রিল) বিকাল ৫টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের আশুলিয়ার নয়ারহাট এলাকার স্টারলিং পোশাক কারখানার পাশে এ দুর্ঘটনা ঘটে।সাভার হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) বাবুল আক্তার এ তথ্য নিশ্চিত করেছেন।নিহত সিমা আক্তার কিশোরগঞ্জ জেলার তাড়াইল থানার আবু বক্কর সিদ্দিক ভূঁইয়ার মেয়ে। তিনি স্টারলিং পোশাক কারখানার নতুন ভবনের ২২ নম্বর লাইনে কাজ করতেন।এসআই বাবুল আক্তার জানান, বিকালে কারখানা ছুটি শেষে সড়কের পাশে বাসের জন্য অপেক্ষা করছিলেন সিমা আক্তার। এ সময় নামবিহীন একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সিমা আক্তারকে চাপা দেয়। এ সময় সিমা গুরুতর আহত হলে তাকে গণস্বাস্থ্য সমাজভিত্তিক মেডিকেলে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।তিনি আরও বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে পরিবারকে খবর দেওয়া হয়েছে। তাদের অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। দুর্ঘটনার পর বাসটি জব্দ করা হলেও চালক পালিয়ে গেছে। শেয়ার ঢাকাবিষয়: