পটিয়ায় গাউসিয়া কমিটির আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত

এস.এম.এ জুয়েল এস.এম.এ জুয়েল

স্টাফ রিপোর্টার

প্রকাশিত: 11:12 PM , March 22, 2024
চট্টগ্রাম পটিয়া জঙ্গলখাইন ইউনিয়ন গাউসিয়া কমিটির উদ্যোগে শুক্রবার (২২ মার্চ) জঙ্গলখাইন খানেকাহ শরীফে পবিত্র মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।এতে সভাপতিত্ব করেন ইউনিয়ন গাউসিয়া কমিটির সভাপতি মুহাম্মদ নুরুল আবছার । উদ্বোধক ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি সাবেক চেয়ারম্যান শাহাদাত হোসেন ফরিদ প্রধান অতিথি ছিলেন জেলা গাউসিয়া কমিটির উপদেষ্টা, জঙ্গল খাইন গাউসিয়া কমিটির উপদেষ্টা সাবেক চেয়ারম্যান গাজী মুহাম্মদ ইদ্রিস, প্রধান বক্তা ছিলেন উপজেলা গাউসিয়া কমিটির সভাপতি শহীদুল ইসলাম চৌধুরী শামীম,বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি ও পটিয়া প্রেস ক্লাব সাধারণ সম্পাদক আবদুল হাকিম রানা, উপজেলা গাউসিয়া কমিটির সহ সভাপতি নুরুল আলম তালুকদার, জঙ্গল খাইন খানেকাহ শরীফ সহ সভাপতি আবু নাছের, যুগ্ম সাধারণ সম্পাদক ডা: শাহাদাত হোসাইন হিরো, সাংগঠনিক সম্পাদক জাগির হোসেন মেম্বার, বক্তব্য রাখেন নুরুল আমিন, নুরুল আলম রুবেল, মোঃ ওসমান গনী প্রমুখ।
এতে বক্তারা বলেন পবিত্র মাহে রমজান সমগ্র মুসলিম উম্মাহর কাছে রহমত, বরকত, মাগফিরাতের অনুপম বার্তা নিয়ে আসে । এ মাসে পবিত্র রমজানের সঠিক আমলের অনুশীলন ও তাকওয়া অর্জনের চেষ্টা করতে হবে । এর মাধ্যমে খোদা ভীতি সৃষ্টি হলেই পাপাচার মুক্ত আদর্শিক জীবন গঠন সম্ভব হবে। তারা বিগত করোনায় গাউসিয়া কমিটির সাহসী ভূমিকার কথা তুলে ধরে বলেন, শুধু তরিকত্ব নয়, গাউসিয়া কমিটি মানবতার ক্ষেত্রে এক অনন্য মডেল সংগঠন হিসেবে বিশ্বব্যাপী সমাদৃত হয়েছে।তাই আমাদের এ অর্জন ধরে রাখতে সবাইকে একযোগে কাজ করতে হবে।

Loading