ধামরাইয়ে দক্ষতা উন্নয়ন ও জনসংযোগ সংক্রান্ত সেমিনার অনুষ্ঠিত নবীন চৌধুরী নবীন চৌধুরী প্রকাশিত: 4:08 PM , March 20, 2024 ধামরাইয়ে দক্ষতা উন্নয়ন ও জনসংযোগ সংক্রান্ত সেমিনার অনুষ্ঠিত ধামরাই উপজেলা প্রশাসন ও ঢাকা জেলা কর্মসংস্থান ও জনশক্তি আয়োজনে দক্ষতা উন্নয়ন এবং কর্মসংস্থানে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর সাথে জনসংযোগ সংক্রান্ত সেমিনার গত মঙ্গলবার উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদের সভাপতিত্বে সেমিনারে বক্তব্য রাখেন, প্রধান অতিথি হিসেবে উপজেলা ভারপ্রাপ্ত চেয়ারম্যান এডভোকেট সোহানা জেসমিন মুক্তা,বিশেষ অতিথি হিসেবে ভাইস চেয়ারম্যান সিরাজ উদ্দিন, পল্লী উন্নয়ন কর্মকর্তা মোঃ কামরুজ্জামান, মহিলার বিষয়ক কর্মকর্তা খালেদা আক্তার জাহান ও যুব উন্নয়ন কর্মকর্তা ইসলাম আল হাজিব প্রমুখ। শেয়ার সারা দেশবিষয়: