পটিয়া একুশে বইমেলা পরবর্তী পর্যালোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

এস.এম.এ জুয়েল এস.এম.এ জুয়েল

স্টাফ রিপোর্টার

প্রকাশিত: 3:33 AM , March 19, 2024
চট্টগ্রাম পটিয়া একুশে বইমেলা পরবর্তীতে পর্যালোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল (১৮ মার্চ) সোমবার পটিয়া কমিউনিটি সেন্টারে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এতে পটিয়া উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি মোহাম্মদ ছৈয়দ , বই মেলার আয় ও ব্যয় হিসাব উত্থাপন করেন এবং বই মেলার সার্বিক বিষয় নিয়ে আলোচনা করেন পটিয়া পৌরসভার সাবেক মেয়র উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক হারুনুর রশীদ। অল্প সময়ের আয়োজনে বই মেলাকে স্বার্থক করতে য়ারা সাহায্য সহযোগিতা করেছেন তাদের প্রতি তিনি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন এবং আগামীতে এই মেলাকে সুন্দরভাবে আয়োজনে সকলের সহযোগিতা কামনা করেন। আলোচনা শেষে মোনাজাত ও ইফতারের আয়োজন করা হয়।

এতে উপস্থিত ছিলেন অধ্যাপক অভিজিৎ বড়ুয়া মানু, সাংবাদিক ও লেখক এস এম এ কে জাহাঙ্গীর, সাংবাদিক আবদুর রাজ্জাক, সাংবাদিক আবদুল হাকিম রানা, অধ্যাপক ভগীরথ দাশ,জাহিদুল ইসলাম আকাশ সহ বিভিন্ন পেশাজীবি ও গণমাধ্যমকর্মীগণ।

Loading