বেইলি রোডে বহুতল ভবনে আগুনে ১১ জনের মৃত্যু নিউজ৭১অনলাইন নিউজ৭১অনলাইন প্রকাশিত: ১:৪৯ পূর্বাহ্ণ , মার্চ ১, ২০২৪ রাজধানীর বেইলি রোডের ছয়তলা ভবনে আগুনে অন্তত ১১ জনের মৃত্যুর তথ্য জানিয়েছে পুলিশ।রাত একটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে শাহবাগ থানার এস আই মহিদুল ইসলাম জানান, তিনি ঢাকা মেডিকেলে আসা ১১ জন নিহত ব্যক্তির ছবি তুলেছেন। ঘটনাস্থলে আরো কতজন আছে তারা তারা এখনো জানেন না।ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার মুহিত উদ্দিন বলেন, বেশ কয়েকজন মারা গেছেন। এখনো সংখ্যা নির্ধারণ করা সম্ভব হয়নি।ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের ইনচার্জ শাহজাহান শিকদার রাত সোয়া ১২টায় জানান, সেখানে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট কাজ করছে। ৬৫ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।আগুন লাগার পর ভবনটি থেকে নামতে গিয়ে ও আগুনে ১২ জন আহত হয়েছে। তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।ভবনটিতে কাচ্চি ভাই, ইলিয়েনসহ বেশ কয়েকটি দোকান আছে আরো বিস্তারিত আসছে শেয়ার রাজধানীবিষয়: