ধামরাইয়ে বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব গোলাম মুর্তজা ইন্তেকাল

প্রকাশিত: 5:56 PM , February 18, 2024

 

 

বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব গোলাম মুর্তজা খান গত শনিবার ইন্তেকাল করেন। (ইন্নালিল্লাহি….. রাজিউন)। মৃত্যুকালে তার বয়স ছিল (৭৫)। দীর্ঘদিন অসুস্থ থাকার পর চিকিৎসাধীন অবস্থায় ঢাকার রাজধানী একটি হাসপাতালে তিনি মৃত্যুবরণ করে। মৃত্যুকালে তিনি ২ছেলে ১ মেয়ে সহ অনেক আত্মীয় স্বজন বন্ধু বান্ধব রেখে গেছেন। প্রথমে ধামরাই কুশুরা গ্রামের মাঠে জানাজা হয়। পরে গত শনিবার বিকেলে কুশুরা নিজ গ্রামে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার দিয়ে পারিবারিক কবরস্থানে তার লাশ দাফন করা হয়।
রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার ও জানাজার সময়ে উপস্থিত ছিলেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমান, কুশুরা ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান ও ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ সহ আরো বীরমুক্তিযোদ্ধাগণ।
বীর মুক্তিযোদ্ধা মরহুম আলহাজ্ব গোলাম মর্তুজার ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন স্থানীয় এমপি স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা বেনজীর আহমদ ও সাবেক এমপি ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এম.এ মালেক।

 

Loading