‘কেউ নির্বাচনে না এলে মানুষ কি বসে থাকবে’ নিউজ ৭১ অনলাইন নিউজ ৭১ অনলাইন প্রকাশিত: ৫:১৩ অপরাহ্ণ , ডিসেম্বর ৩০, ২০২১ নির্বাচনে যদি কেউ না আসে, তাকে ভোট দেওয়ার জন্য মানুষ কি বসে থাকবে বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী আনিসুল হক।বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) দুপুরে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে ওভারসিস করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন বাংলাদেশ (ওকাব) ওকাব টক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।আনিসুল হক বলেন, ১৯৯৬ সালের ভোট আমি ও আপনারা দেখেছেন। হ্যাঁ-না ভোট থেকে শুরু করে অনেক ধরনের ভোট দেখার সুযোগ হয়েছে আমার। ২০১৪ সালে আমি নির্বাচিত হয়েছি। ২০১৮ সালের নির্বাচনে আমার নিজের তোলা ছবি আছে, মানুষ ভোট দিতে গেছেন। আমি দেখাতে পারবো। যখন আমি নির্বাচন করেছিলাম জনগণের কাছে আমার বার্তা ছিল, আমার বিরুদ্ধে ভোট দেন, ভোট কেন্দ্রে জান। সেখানে গিয়ে নিজেদের মতামত প্রকাশ করুন। ইউনিয়ন পরিষদের নির্বাচনেও আমরা চেষ্টা করেছি যাতে মানুষ ভোটকেন্দ্রে আসে।তিনি বলেন, নির্বাচনের কেন্দ্রে মানুষ না আসার কালচার কবে থেকে চালু হয়েছে, এটা আমার মনে করিয়ে দেওয়ার দরকার নেই। মানুষ মনে করেছে তার আর ভোটকেন্দ্রে যাওয়ার দরকার নেই, এ কালচার থেকে বেরিয়ে আসার জন্য যা যা করা দরকার এ সরকার করার চেষ্টা করছে।আইনমন্ত্রী বলেন, কোন দল যদি নির্বাচনে এসে আমাদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা না করে, মানুষ কি তাদেরকে ভোট দেওয়ার জন্য বসে থাকবে। ২০১৮ সালের নির্বাচনে বিএনপি’র কার্যকলাপ আপনারা দেখেছেন। একটি আসন এখান থেকে চারজনকে নমিনেশন দিয়েছিল বিএনপি। একজন থাকবে, আরেকজন যাবে আর না হলে, পয়সা দিবে। যে বেশি পয়সা দিয়ে নির্বাচন করবে। নির্বাচনী আসন যেন ওয়াকশনের বিষয় হয়ে গেছে।ওকাব টক অনুষ্ঠানে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) সভাপতি নজরুল ইসলাম মিঠুসহ আরও অনেকে উপস্থিত ছিলেন। শেয়ার জাতীয়বিষয়: