‘খোলা জায়গায় মুসলমানদের নামাজ বরদাস্ত করা হবে না’ নিউজ ৭১ অনলাইন নিউজ ৭১ অনলাইন প্রকাশিত: ২:৩৭ অপরাহ্ণ , ডিসেম্বর ১১, ২০২১ Chandigarh: Haryana Chief Minister Manohar Lal Khattar addresses a press conference after inaugurating the new building of Town and Country Planning Department, Haryana in Chandigarh on Sep 3, 2019. (Photo: IANS)খোলা জায়গায় মুসলমানদের নামাজ বরদাস্ত করা হবে না বলে জানিয়ে দিয়েছেন ভারতের হরিয়ানা রাজ্যের মুখ্যমন্ত্রী মনোহরলাল খট্টর। কিছু দিন আগে কৃষিবিলের বিরুদ্ধে আন্দোলনকারী চাষিদের লাঠিপেটা করার নির্দেশ দিয়ে বিতর্ক তৈরি করে এবার প্রকাশ্য স্থানে নামাজ নিষিদ্ধ করার কথা বললেন।২০১৮ সালের নির্দেশিকা অনুযায়ী হরিয়ানা রাজ্যের গুরুগ্রামের ৩৭টি স্থানে প্রকাশ্যে নামাজের জন্য চিহ্নিত ছিল। কয়েকটি হিন্দুত্ববাদী সংগঠন বিক্ষোভ-আন্দোলনের ফলে নভেম্বরে আটটি স্থানে নামাজের অনুমতি বাতিল করে রাজ্য সরকার নির্দেশিকায় জানিয়ে দেয়, বাকি ২৯টি স্থান নিয়ে যদি কোনও আপত্তি ওঠে, সে ক্ষেত্রেও অনুমতি বাতিল করা হবে।হরিয়ানার মুখ্যমন্ত্রী জানিয়েছেন, তার সরকার সমস্ত গোষ্ঠীর মধ্যে সৌহার্দ্যপূর্ণ আলোচনার মাধ্যমে সমস্যার সমাধানের পথ খুঁজছে। তিনি বলেন, ‘যত দিন পর্যন্ত না শান্তিপূর্ণ সমাধানের পথের সন্ধান মিলছে, তত দিন বাড়িতে বা ধর্মস্থানে নামাজ পড়তে হবে।’সরকারি অনুমতি ছাড়া খোলা জায়গায় নামাজ বরদাস্ত করা হবে না বলেও জানিয়েছেন তিনি। শেয়ার আন্তর্জাতিকবিষয়: