২৪ ঘণ্টায় মৃত্যু ১০৪রেকর্ড শনাক্তের দিনে শতাধিক মৃত্যু নিউজ ৭১ অনলাইন নিউজ ৭১ অনলাইন প্রকাশিত: 5:42 PM , June 28, 2021 দেশে আজও করোনায় মৃত্যু শতাধিক ছাড়িয়েছে। গত ২৪ ঘণ্টায় মৃত্যুর মিছিলে যোগ হয়েছে আরও ১০৪ জন। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১৪ হাজার ২৭৬ জনে।এছাড়া একদিনে দেশে রেকর্ড সংখ্যক শনাক্ত হয়েছে। নতুন করে করোনা পজিটিভ হয়েছেন আরও ৮ হাজার ৩৬৪ জন। এতে দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৮ লাখ ৯৬ হাজার ৭৭০ জন।সোমবার (২৮ জুন) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৩ হাজার ৫৭০ জন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন ৮ লাখ ৭ হাজার ৬৭৩ জন। এদিন মোট নমুনা পরীক্ষা করা হয় ৩৫ হাজার ৫৯ জনের। ২৪ ঘণ্টায় শনাক্তের হার ২৩ দশমিক ৮৬ শতাংশ। দেশে এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ৬৫ লাখ ৪১ হাজার ৮৪০টি।এর আগে, দেশের এ যাবতকালে করোনায় মৃত্যুর সব রেকর্ড ছিল গতকাল রোববার। ওইদিন মৃত্যুর মিছিলে যোগ হয়েছে আরও ১১৯ জন। এছাড়া, চলতি বছরের ১৯ এপ্রিল দেশে করোনায় দ্বিতীয় সর্বাধিক ১১২ জনের মৃত্যু হয়। গত ২৫ জুন মারা যান ১০৮ জন। এছাড়া ১৮ এপ্রিল ১০২ জন মারা যান। ১৬, ১৭ ও ২৫ এপ্রিল মারা যান ১০১ জন করে। শেয়ার বাংলাদেশবিষয়: