সুদানকে ৬৫ কোটি টাকা দিলো বাংলাদেশ নিউজ ৭১ অনলাইন নিউজ ৭১ অনলাইন প্রকাশিত: 5:11 PM , June 16, 2021 কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে সুদান। দেশটির দারিদ্র্য বিমোচনে ৬৫ কোটি টাকা দিয়েছে বাংলাদেশ। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) মাধ্যমে এই টাকা দেয়া হয়েছে।আজ বুধবার(১৬ জুন) অর্থমন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।আইএমএফ-এর আহ্বানে ঋণগ্রস্ত দরিদ্র রাষ্ট্র এবং ওআইসি সদস্যভুক্ত বন্ধুপ্রতীম সুদানের ঋণ মওকুফের লক্ষ্যে বাংলাদেশ সরকার ৬৫ কোটি টাকা দিয়েছে। সরকার প্রত্যাশা করে ডেবিট রিলিফ হিসেবে বাংলাদেশের এ অর্থায়ন দারিদ্র্য বিমোচনে সুদানের সংগ্রাম আরও শক্তিশালী করবে।উল্লেখ্য, গেলো বছরও আইএমএফ-এর উদ্যোগের অংশ হিসেবে আফ্রিকান দেশ সোমালিয়ার দারিদ্র্যমুক্তির জন্য বাংলাদেশ সরকার ৮ কোটি টাকার অধিক অর্থ দিয়েছিল। শেয়ার বাংলাদেশবিষয়: