২৬ এপ্রিল থেকে দোকান-শপিংমল খুলছে! নিউজ ৭১ অনলাইন নিউজ ৭১ অনলাইন প্রকাশিত: 4:50 PM , April 22, 2021 চলমান লকডাউন আসছে ২৮ এপ্রিল শেষ হবে। এর আগেই সোমবার (২৬ এপ্রিল) থেকে দোকান-শপিংমল খোলা হবে জানান বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি হেলালউদ্দিন।আজ বৃহস্পতিবার (২২ এপ্রিল) বাণিজ্য সচিব ও মন্ত্রী পরিষদ সচিবের সঙ্গে আলাপের পরিপ্রেক্ষিতে আরটিভি নিউজকে তিনি এ কথা বলেন।হেলালউদ্দিন বলেন, আজ বাণিজ্য সচিব আমাকে ডেকে নিয়েছেন। তার সঙ্গে এবং মন্ত্রী পরিষদ বিভাগের সচিবের সঙ্গে কথা বলে এসেছি। তারা আমাদের ইঙ্গিত দিয়েছেন, রোববার আমরা একটা সুসংবাদ পাব। আগামী রোববার (২৫ এপ্রিল) আমাদের একটা সুসংবাদ দেয়া হবে। এর ভিত্তিতে সোমবার (২৬ এপ্রিল) থেকে দোকান, ব্যবসা প্রতিষ্ঠান চালু করতে পারবো বলে আশা করছি। শেয়ার অর্থ ও বানিজ্যবিষয়: