ষষ্ঠ দিনের গণসংযোগে দোয়া চাইলেন, মানুষের কল্যাণে নিজেকে উৎসর্গের প্রত্যয় মানুষের দ্বারে দ্বারে ইমদাদুল হক ইমদাদ

প্রকাশিত: 2:36 PM , September 29, 2026
{“remix_data”:[],”remix_entry_point”:”challenges”,”source_tags”:[“local”],”origin”:”unknown”,”total_draw_time”:0,”total_draw_actions”:0,”layers_used”:0,”brushes_used”:0,”photos_added”:0,”total_editor_actions”:{},”tools_used”:{“transform”:1},”is_sticker”:false,”edited_since_last_sticker_save”:true,”containsFTESticker”:false}

বেনাপোল পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের ছোট আঁচড়ায় টানা পঞ্চম দিনের মতো মানুষের দ্বারে দ্বারে গিয়ে দোয়া ও সমর্থন চেয়েছেন বেনাপোল পৌরসভার মেয়র পদপ্রার্থী ইমদাদুল হক ইমদাদ। এ সময় তিনি এলাকার সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাদের বিভিন্ন সমস্যা ও প্রত্যাশার কথা শোনেন।

গণসংযোগকালে ইমদাদুল হক ইমদাদ বলেন, মানুষের ভালোবাসা ও দোয়াই তার পথচলার প্রধান শক্তি। তিনি নির্বাচিত হলে বেনাপোল পৌরবাসীর কল্যাণে কাজ করাকে নিজের দায়িত্ব ও কর্তব্য হিসেবে গ্রহণ করবেন। এলাকার উন্নয়ন, নাগরিক সেবা এবং মানুষের ন্যায্য অধিকার নিশ্চিত করতে নিজেকে উৎসর্গ করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

তিনি আরও বলেন, “আমি মানুষের নেতা হতে চাই না, মানুষের সেবক হয়ে থাকতে চাই। আপনাদের সুখ-দুঃখের সঙ্গে পাশে থেকে বেনাপোল পৌরসভাকে একটি সুন্দর, পরিচ্ছন্ন ও জনবান্ধব পৌরসভা হিসেবে গড়ে তুলতে কাজ করতে চাই। এজন্য আপনাদের দোয়া ও সহযোগিতা কামনা করছি।”

গণসংযোগের সময় স্থানীয় বাসিন্দারা ইমদাদুল হক ইমদাদের সঙ্গে কথা বলেন এবং এলাকার বিভিন্ন সমস্যা ও প্রত্যাশার কথা তুলে ধরেন। তিনি এসব বিষয় মনোযোগ দিয়ে শোনেন এবং জনগণের সঙ্গে থেকে সাধ্যমতো সমাধানের উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন।

ষষ্ঠ দিনের এই গণসংযোগে স্থানীয় নেতাকর্মী, সমর্থক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। ছোট আঁচড়ার বিভিন্ন সড়ক ও পাড়া-মহল্লায় গণসংযোগের মধ্য দিয়ে তিনি সাধারণ মানুষের সঙ্গে সরাসরি মতবিনিময় করেন।

ইমদাদুল হক ইমদাদ বলেন, “ক্ষমতা বা পদ নয়, মানুষের ভালোবাসা ও সেবা করাই আমার মূল লক্ষ্য। বেনাপোল পৌরবাসীর কল্যাণে কাজ করার সুযোগ পেলে আমি আমার সামর্থ্যের সর্বোচ্চটা দিয়ে মানুষের পাশে থাকব।”

এ সময় সাথে উপস্থিত ছিলেন বেনাপোল পৌর বিএনপির সহ-সভাপতি জনাব মোঃ শাহাবুদ্দিন বেনাপোল পৌর বিএনপি’র সহ-সভাপতি শাহাদুর রহমান খোকন বেনাপোল পৌর বিএনপি সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মেহেরুল্লাহ বেনাপোল পৌর বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল করিম বেনাপোল অরো বিএনপি’র কৃষি বিষয়ক সম্পাদক জিয়াউর রহমান জিয়া করবেন পির নেতা তাইজুল ইসলাম বকুল ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ইসরাফিল সরদার ২ নং ওয়ার্ড বিএনপি সাধারন সম্পাদক ইয়ার আলী ৬ নম্বর ভবের ওয়ার্ডের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মইদুল ইসলাম বিএনপি নেতা আজগর আলী বেনাপোল পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শহিদুল ইসলাম শহীদ সাবেক ছাত্রদল নেতা মিজানুর রহমান মিজান বেনাপোল পৌর যুবদলের সাবেক সিনিয়র যুগ্ন আহ্বায়ক আসাদুজ্জামান আসাদ বেনাপোল পৌর যুবদলের যুগ্ন আহবায়ক জনি হায়দার ইয়াসিন মোড়ল লাফু আশরাফুজ্জামান মির্জা সদস্য মফিজুর রহমান সদস্য হযরত আলী যশোর জেলা কৃষকদলের আহবায়ক কমিটির সদস্য লিটন মাহমুদ

বেনাপোল পৌর কৃষকদলের যুগ্ম সম্পাদক রফিকুল ইসলাম বেনাপোল পৌর ছাত্রদলের সিনিয়র যুগ্ন আহবায়ক তোফাজ্জল তুহিন হোসেন আতিকুর জামান সনি সদস্য মহাসিন আলম যুবনেতা মনির হোসেন যুবনেতা রাসেল আহমেদ যুব নেতা রাসেল আহমেদ শ্রমিক নেতা আহমদ আলী সহ বেনাপোল পৌর বিএনপি যুবদল ছাত্রদল ও ছোট আওয়ার্ডের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন

Loading