ধামরাইয়ে জুলাই শহীদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নবীন চৌধুরী নবীন চৌধুরী প্রকাশিত: 2:15 PM , July 16, 2026 ঢাকার ধামরাই উপজেলা প্রশাসন আয়োজনে জুলাই শহীদের ও শহীদ সাদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল উপজেলা পরিষদ হল রুমে অনুষ্ঠিত হয়েছে।আজ বৃহস্পতিবার (১৬ জুলাই) ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আল মামুনের সভাপতিত্বে জুলাই শহীদ স্মরণ আলোচনা সভায় বক্তব্য রাখেন, প্রধান অতিথি হিসেবে ঢাকা-২০ ধামরাই আসনের সংসদ সদস্য ও উপজেলা বিএনপির সভাপতি তমিজ উদ্দিন, বিশেষ অতিথি হিসেবে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রিদওয়ান আহমেদ রাফি, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল অফিসার (আরএমও) ডা: আহমেদুল হক তিতাস, মৎস্য কর্মকর্তা নাজনীন নাহার,ধামরাই থানা তদন্ত ওসি শহিদুল ইসলাম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সামছুল ইসলাম, পৌর বিএনপি সাধারণ সম্পাদক আশিকুজ্জামান স্বপন, ধামরাই এনসিপির সমন্বয়কারী ইসরাফিল খোকন, শহীদ সাদের ছোট ভাই আবির হোসেন ও ধামরাই প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আনিস-উর রহমান প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিভিন্ন অধিদপ্তরের কর্মকর্তা, রাজনীতিক নেতা ,প্রিন্ট মিডিয়া ও ইলেক্ট্রনিক্স মিডিয়ার সাংবাদিকগণ।আলোচনা সভা শেষে জুলাই শহীদের ও ধামরাইয়ের কৃতি সন্তান শহীদ সাদের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে দোয়া মাহফিল পরিচালনা করেন উপজেলা পরিষদ মসজিদের ইমাম আব্দুর রহমান। শেয়ার সারা দেশবিষয়: