ঈদের শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি নেতা মোঃ খোরশেদ আলম নিউজ৭১অনলাইন নিউজ৭১অনলাইন প্রকাশিত: ৪:২৪ পূর্বাহ্ণ , মে ২৬, ২০২৬ আশুলিয়া(সাভার) প্রতিনিধি: পবিত্র ঈদুল আযহা উপলক্ষে আশুলিয়া ইউনিয়নের ৪নং ওয়ার্ডবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন আসন্ন আশুলিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৪নং ওয়ার্ডের সম্ভাব্য মেম্বার পদপ্রার্থী আশুলিয়া ইউনিয়ন বিএনপির ক্রীড়া ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক মোঃ খোরশেদ আলম ।এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “ত্যাগ, সৌহার্দ্য ও মানবতার মহান শিক্ষা নিয়ে আমাদের মাঝে এসেছে মুসলিম উম্মাহর অন্যতম বৃহৎ ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আযহা। এই ঈদ সকলের জীবনে বয়ে আনুক সুখ, শান্তি ও সমৃদ্ধি। আশুলিয়া ইউনিয়নের ৪নং ওয়ার্ডের প্রতিটি পরিবারের প্রতি রইলো আমার আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা।মোঃ খোরশেদ আলম আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে আশুলিয়া ইউনিয়ন পরিষদ ৪নং ওয়ার্ডের মেম্বার প্রার্থী হিসেবে তিনি সকলের দোয়া, সমর্থন ও সহযোগিতা কামনা করেছেন। জনগণের পাশে থেকে মাদক ও চাদাবাজ মুক্ত একটি আধুনিক, সুন্দর ও উন্নত ওয়ার্ড গড়ে তুলতে তিনি কাজ করে যেতে চান বলেও জানান।শুভেচ্ছা বার্তায় তিনি আরো বলেন, ঈদুল আজহা কেবল একটি উৎসব নয়, এটি নিজের ভেতরের অহংকার, লোভ ও পশুবৃত্তিকে কোরবানি দেওয়ার এক মহান শিক্ষা। বিভিন্ন শুভেচ্ছা বার্তায় নেতৃবৃন্দ উল্লেখ করেছেন যে, কোরবানির মূল বাণী হলো ত্যাগ ও সংযম। ধনী-দরিদ্রের বৈষম্য ভুলে সমাজে সাম্য ও সম্প্রীতি প্রতিষ্ঠা করাই এই উৎসবের মূল লক্ষ্য ।মোঃ খোরশেদ আলম ঈদের শুভেচ্ছা বার্তায় ঢাকা জেলা যুবদলের সাধারণ সম্পাদক আইয়ুব খান এর পক্ষ থেকেও আশুলিয়া ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের সর্বস্তরের জনগণ সহ আশুলিয়াবাসীকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানান এবং সকলের সুখ-শান্তি, সুস্বাস্থ্য ও সমৃদ্ধি কামনা সহ করেন । শেয়ার অন্যান্যবিষয়: