কপিলমুনির কে আর আর মাধ্যমিক বিদ্যালয়ের সেই শিক্ষক মিলন বরখাস্ত মিলন দাশ মিলন দাশ পাইকগাছা (খুলনা) প্রতিনিধি প্রকাশিত: ৩:২০ অপরাহ্ণ , মে ২১, ২০২৬ কপিলমুনির কে আর আর মাধ্যমিক বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক মিলন কুমার রায়ের বিরুদ্ধে অনৈতিক অভিযোগে তাকে স্থায়ী বরখাস্ত করা হয়েছে| এদিকে বরখাস্ত হওয়ার খবরে বিদ্যালয় প্রাঙ্গনে শিক্ষা বোর্ড কর্মকর্তাকে অভিনন্দন জানিয়ে আনন্দ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে|এলাকাবাসী, শিক্ষার্থী ও লিখিত অভিযোগ সূত্রে প্রকাশ, শিক্ষক মিলন কুমার রায় বিদ্যালয়টির একাধিক ছাত্রীকে দীর্ঘদিন ধরে কুপ্রস্তাব দিয়ে আসছিলেন| বিগত কয়েক বছর ধরে বিভিন্ন অনৈতিক কাজের প্রস্তাব দিয়ে আলোচনায় আসেন শিক্ষক মিলন| ২০২৪ সালের ২৩ ও ২৪ অক্টোবর ওই বিদ্যালয়ের জনৈক ছাত্রীকে যৌন হয়রানি করেন তিনি | এই যৌন হয়রানি করাটা তার প্রথম নয়, ইতিপূর্বে তিনি বহুবার এমন অননৈতিক কর্মকাণ্ডে নিজেকে জড়িয়েছেন, যার তথ্যবহুল খবর পত্রিকা প্রকাশিত হয়| এ সময় তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়| এরপর তার বিরুদ্ধে আনীত অভিযোগের প্রেক্ষিতে তদন্ত কমিটির গঠন করেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ| পাইকগাছা উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর মোঃ ঈমান উদ্দিন ¯^াক্ষরিত তদন্ত প্রতিবেদন দাখিল করা হয়| ওই প্রতিবেদনে অভিযোগের সত্যতা মেলে| এরপর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড যশোর এর বিদ্যালয় পরিদর্শক প্রফেসর ডঃ মোঃ কামরুজ্জামান ¯^াক্ষরিত পত্রে ২৯/০৪/২৬ তারিখে সামরিক বরখাস্তকৃত শিক্ষক মিলন কুমার রায়কে চূড়ান্তভাবে বরখাস্ত করা হয়|এদিকে বরখাস্তের খবরে এলাকাবাসী, অভিভাবক, শিক্ষার্থী ও শিক্ষকদের মধ্যে ¯^স্তি ফিরে| বৃহস্পতিবার বেলা ১১ টায় বিদ্যালয় প্রাঙ্গনে এলাকাবাসী শিক্ষার্থীদের আয়োজনে আনন্দ সমাবেশ অনুষ্ঠিত হয়| এ সময় বক্তব্য রাখেন, সহকারী প্রধান শিক্ষক খান জিনারুল ইসলাম, সহকারী শিক্ষক মাও: আশরাফ হুসাইন, কুদ্দুস গাজী, মোস্তফা সরদার, শিক্ষার্থী মিম, তাবাসুম প্রমুখ|এ বিষয়ে বরখাস্তকৃত শিক্ষক মিলন কুমার রায় বলেন, বরখাস্তের বিষয়টি আমি মোটেও অবগত ছিলাম না, শুধু তাই নয়, আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে বিষয়টি পুনরায় তদন্ত করার জন্য আবেদন করেছি|এ বিষয়ে বিদ্যালয়টির প্রধান শিক্ষক শেখ আব্দুর রহমান বলেন, মিলনের বিরুদ্ধে অভিযোগ দীর্ঘদিনের| তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছিল, বর্তমানে কর্তৃপক্ষ তাকে স্থায়ীভাবে বরখাস্ত করেছেন| শেয়ার সারা দেশবিষয়: