ধামরাইয়ে রামিসার হত্যাকারীর বিচার ও ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল, সভা ও মানববন্ধন নবীন চৌধুরী নবীন চৌধুরী প্রকাশিত: ৩:২৯ অপরাহ্ণ , মে ২৩, ২০২৬ ঢাকার ধামরাইয়ে দ্বিতীয় শ্রেণীর রামিসাকে ধর্ষণ ও নির্মম হত্যার প্রতিবাদে খুনিকে দ্রুত বিচার ও ফাঁসির দাবিতে ধামরাই স্বপ্নডানা সোসাইটি ও ক্যাপিটাল আন্তর্জাতিক মানবাধিকার সংস্হা আয়োজনে বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও সভা অনুষ্ঠিত হয়েছে।আজ শনিবার ২৩ মে প্রথমে ধামরাই পৌর যাত্রাবাড়ী থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে উপজেলা অফিসপাড়ায় মানববন্ধন ও সভা অনুষ্ঠিত হয়।মানববন্ধন শেষে সভায় বক্তব্য রাখেন, ক্যাপিটাল আন্তর্জাতিক মানবাধিকার সংস্হার ধামরাই শাখার সভাপতি ইঞ্জিনিয়ার মারুফ সিকদার, ধামরাই পৌর বিএনপির সহ-সভাপতি আনোয়ার জাহিদ তালুকদার, স্বপ্নডানা সোসাইটির সাধারণ সম্পাদক শাহরিয়া ফেরদৌস রানা, ধামরাই স্টুডেন্ট এসোসিয়েশন অব ধামরাই অ্যালামনাই সদস্য ওয়াহিদুরজ্জামান, এ এফ শাহীন কলেজের শিক্ষক সোহেল রানা, রক্ত সৈনিকের সদস্য তুহিন খান, স্বপ্নডানার সোসাইটি সদস্য আসাদ, ফারজানা আক্তার, অন্তরা, মিম ও শিশু বক্তা জান্নাতুল ফেরদৌস প্রমুখ।বক্তারা বলেন, যেভাবে ধর্ষণ শেষে রাসিসাকে নির্মম ভাবে হত্যা করেছে তাই আমরা মানববন্ধনে অংশগ্রহণ করে,খুনিকে দ্রুত সময়ের মধ্যে সর্বোচ্চ শাস্তি ফাঁসি দাবি করতেছি সরকারের কাছে।যাতে ভবিষ্যতে কোন নারী ও শিশুদের এভাবে ধর্ষণ পরে খুন না হতে হয়। মাদক বিক্রেতা ও সেবীদের দমন না করলে যুব সমাজ ধ্বংস হয়ে যাবে তাই এদের বিচারের আওতায় এনে পদক্ষেপ নিতে হবে। শেয়ার সারা দেশবিষয়: