রামগ‌ড়ে মহান স্বাধীনতা দিব‌স উপলক্ষে বিএ‌নপির কর্মসূ‌চি পালন

বাহার উদ্দিন বাহার উদ্দিন

রামগড় প্রতিনিধি

প্রকাশিত: ১১:১২ অপরাহ্ণ , মার্চ ২৬, ২০২৬

খাগড়াছ‌ড়ির রামগ‌ড়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএন‌পি ৫৫ তম মহান স্বাধীনতা দিব‌স ২০২৬ উদযাপন উপল‌ক্ষে নানান কর্মসূ‌চি পালন ক‌রে‌ছে।বৃহষ্প‌তিবার(২৬ মার্চ) সূ‌র্যোদ‌য়ের সা‌থে সা‌থে উপ‌জেলার দলীয় কার্যাল‌য়ে আনুষ্ঠা‌নিকভা‌বে জাতীয় ও দলীয় পতাকা উ‌ত্তোলন ক‌রেন দ‌লের নেতাকর্মীরা।প‌রে সাতটার সময় উপ‌জেলা বিএন‌পির সভাপ‌তি মোঃ জ‌সিম উদ্দী‌নের নেতৃ‌ত্বে দলীয় কার্যালয় হ‌তে  উপজেলা ও পৌর বিএনপির নেতাকর্মীদের বিশাল শোভাযাত্রা শ্লোগান দি‌তে দি‌তে রামগড় স্মৃ‌তিস্ত‌ম্ভে যান।সেখা‌নে মহান মু‌ক্তিযু‌দ্ধে জীবনদানকারী বীর শহিদদের প্র‌তি বিনম্র শ্রদ্ধা জানা‌তে এ‌কে এ‌কে পুস্পমাল‌্য অর্পন ক‌রেন উপ‌জেলা ও পৌর বিএন‌পি, ম‌হিলা দল ,যুবদল,সেচ্ছা‌সেবক দল,শ্র‌মিক দল,কৃষক দল ,তাঁ‌তি দল ,মৎসজী‌বি দল,প্রবাসস্থ বি‌এন‌পি ফোরাম এবং ছাত্রদলের নেতৃবৃন্দ।এসময় খাগড়াছ‌ড়ি জেলা বিএনপি’র সহ-সভাপতি হাফেজ আহম্মদ ভুঁইয়া,সহ সাংগঠনিক সম্পাদক আলাউদ্দীন, উপজেলা বিএনপি’র সভাপতি মো.জসিম উদ্দিন, পৌর বিএনপি’র সভাপতি মো.বাহার উদ্দিন,উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক সাফায়েত মোর্শেদ ভুঁইয়া,পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক শেফায়েত উল্যাহ, উপজেলা বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি জসিম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক শাহআলম বাদশা,পৌর বিএনপির’ সাংগঠনিক সম্পাদক মো. ইলিয়াছসহ বিপুল সংখ‌্যক নেতাকর্মী উপ‌স্থিত ছি‌লেন।এছাড়াও উপজেলা বিএনপির সভাপতি মোঃ জসিম উদ্দিনের সভাপ‌তি‌ত্বে দে‌শের স্বাধীনতায় মু‌ক্তিযুদ্ধের অবদান এবং জা‌তির শ্রেষ্ঠ বীর সন্তানদের স্মর‌ণে দলীয় কার্যাল‌য়ে  বিএনপি,যুবদল ,ছাত্রদল সেচ্ছা‌সেবক দল এবং সকল সহযোগী সংগঠনের নেতাকর্মী‌দের নি‌য়ে আ‌লোচনা সভা অনু‌ষ্ঠিত হয়।

Loading