কক্সবাজার এক্সপ্রেস ট্রেন পরিদর্শন করলেন রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ নিউজ৭১অনলাইন নিউজ৭১অনলাইন প্রকাশিত: 8:04 PM , March 20, 2026 ঈদে ঘরমুখী যাত্রীদের অবস্থা দেখার জন্য রাজধানীর কমলাপুর হতে ছেড়ে যাওয়া কক্সবাজার এক্সপ্রেস ট্রেন আকস্মিক পরিদর্শন করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ এমপি।বৃহস্পতিবার দিবাগত রাত ১১টার দিকে প্রতিমন্ত্রী কমলাপুর স্টেশন হতে কক্সবাজার এক্সপ্রেস ট্রেনে ওঠেন এবং একই ট্রেনে তিনি চট্টগ্রাম যান। ট্রেন পরিদর্শনকালে তিনি সকল কোচের যাত্রীর সাথে মত বিনিময় করেন।যাত্রীদের মতামত ও পরামর্শ শোনেন। এ সময় তিনি যাত্রীদের কাছে প্রধানমন্ত্রীর ঈদ শুভেচ্ছা পৌঁছে দেন।প্রতিমন্ত্রী রেল পরিষেবার মান বৃদ্ধির লক্ষ্যে আগামী দিনগুলোতে আরো কাজ করে যাওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।আজ শুক্রবার রেলপথ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বর্তমান সরকারের গৃহীত জনকল্যাণমুখী পদক্ষেপে যাত্রী সাধারণ সন্তোষ প্রকাশ করেন। পরিদর্শনকালে বাংলাদেশ রেলওয়ের মহাব্যবস্থাপক (পূর্বাঞ্চল) মো. সুবক্তগীন উপস্থিত ছিলেন। শেয়ার চট্টগ্রামবিষয়: