দেশে ফিরেছেন সেনাবাহিনী প্রধান নিউজ ৭১ অনলাইন নিউজ ৭১ অনলাইন প্রকাশিত: 2:25 PM , February 12, 2024 কাতারে সরকারি সফর শেষে আজ রবিবার দেশে ফিরেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ। তিন দিনের সরকারি সফরে তিনি কাতারে অনুষ্ঠিত ১৮তম এএফসি এশিয়ান কাপ টুর্নামেন্টের সেমিফাইনাল ও ফাইনাল খেলা উপভোগ করেন।এছাড়াও ওয়ার্ল্ড এ্যাকুয়াটিকস চ্যাম্পিয়নশিপ দোহা ২০২৪’র বিভিন্ন ইভেন্ট পর্যবেক্ষণ করেন। পাশাপাশি সেনাবাহিনী প্রধান বিভিন্ন দেশ হতে আগত প্রতিনিধিগণের সাথে দ্বিপাক্ষিক বৈঠকে অংশগ্রহণ করেন এবং পারস্পরিক সহযোগিতার বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।উল্লেখ্য, সেনাবাহিনী প্রধান গত ৭ ফেব্রুয়ারি কাতার অলিম্পিক কমিটি ও লোকাল অর্গানাইজিং কমিটির প্রেসিডেন্ট জোয়ান বিন হামাদ আল-থানি এর আমন্ত্রণে কাতার যান। শেয়ার জাতীয়বিষয়: