ধামরাইয়ে  হরলাল উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠান

প্রকাশিত: 3:26 PM , February 3, 2024

 

ঢাকার ধামরাইয়ে আমতা হরলাল উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠান আজ শনিবার উক্ত স্কুল মাঠে অনুষ্ঠিত হয়।

স্কুল কমিটির সভাপতি এ্যাড.আব্দুল বারেক চৌধুরীর সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বক্তব্য রাখেন, প্রধান অতিথি হিসেবে স্থানীয় এমপি ও ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা বেনজীর আহমেদ, বিশেষ অতিথি হিসেবে উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এডভোকেট সোহানা জেসমিন মুক্তা, ভাইস চেয়ারম্যান সিরাজ উদ্দিন সিরাজ,সানোড়া ইউপি চেয়ারম্যান খালেদ মাসুদ খান লাল্টু , আমতা ইউপি চেয়ারম্যান আরিফ হোসেন ও যুবলীগের নেতা কামরুল ইসলাম প্রমুখ।এসময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সকল শিক্ষক, শিক্ষিকা ও ছাত্রছাত্রীবৃন্দ।
সভাশেষে বিজয়ীদের পুরস্কার বিতরণ করেন স্হানীয় এমপি বেনজির আহমদ।

Loading