নোয়াখালীতে পারিবারিক কলহের জের ধরে স্ত্রীকে গলা কেটে হত্যা নিউজ ৭১ অনলাইন নিউজ ৭১ অনলাইন প্রকাশিত: 11:38 AM , January 30, 2024 ইফতেখাইরুল আলম,স্টাফ রিপোর্টারনোয়াখালী পৌরসভার ৫নং ওয়ার্ডের বার্লিংটনের মোড়ের দক্ষিন বসুন্ধরা কলোনির কচি ডাক্তারের দ্বিতীয় তলা থেকে দুইটি মরদেহ উদ্ধার করেছে পুলিশ।এ ঘটনা টি ঘটেছে ২৯ শে জানুয়ারি সোমবার সকালের দিকে।স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে,দীর্ঘদিন ধরে স্বামী-স্ত্রী উভয়ের মাঝে বিভিন্ন বিষয় প্রায় কথা কাটাকাটি ও নিয়ে যায় ঝামেলা চলে আসছে।সেই সুবাদে,ঘটনার দিন পারিবারিক কলহের জের ধরে স্বামী তার স্ত্রীকে গলা কেটে হত্যা করে এবং পরবর্তীতে একেই সময়ে সে নিজেও ফ্যানের সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। এ ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন নোয়াখালী জেলা পুলিশ সুপার মোহাম্মদ আসাদুজ্জামান বিপিএম এবং ঘটনা স্থল থেকে পুলিশ স্বামী স্ত্রী দুজনের মরদেহ উদ্ধার করে জেনারেল হাসপাতালে মর্গে প্রেরন করা হয়েছে। শেয়ার অন্যান্যবিষয়: