প্রধানমন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা জানালেন রাসিক মেয়র

প্রকাশিত: ১০:৫১ পূর্বাহ্ণ , জানুয়ারি ১৭, ২০২৪

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে টানা চতুর্থবার ও পঞ্চমবারের মতো প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ায় আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন।

মঙ্গলবার দুপুরে গণভবনে সৌজন্য সাক্ষাৎ করে প্রধানমন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন করে অভিনন্দন জানান রাসিক মেয়র।

প্রধানমন্ত্রী ও রাসিক মেয়র কুশল বিনিময় করেন।

এ সময় মেয়রপত্নী ও রাজশাহী মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি বিশিষ্ট সমাজসেবী শাহীন আকতার রেণী মেয়রের সঙ্গে উপস্থিত ছিলেন।

Loading