শুক্র-শনিবার ব্যাংক খোলা রাখার নির্দেশনা নিউজ ৭১ অনলাইন নিউজ ৭১ অনলাইন প্রকাশিত: ১১:৫৬ পূর্বাহ্ণ , জানুয়ারি ৪, ২০২৪ আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে উপলক্ষে শুক্র ও শনিবার ব্যাংক খোলা রাখার নির্দেশনা দিয়েছেন ইলেকশন কমিশন (ইসি)।নির্বাচন কমিশন সচিবালয়ের উপসচিব আতিয়ার রহমান স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি চিঠি বুধবার বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে পাঠানো হয়েছে।নির্বাচন কমিশন সচিবালয় রিটার্নিং কর্মকর্তাসহ সংশ্লিষ্টদের অর্থ উত্তোলনের স্বার্থে এ দুদিন সীমিত জনবল দিয়ে তফসিলি ব্যাংকগুলোর ঢাকা ও চট্টগ্রামসহ অন্যান্য মহানগরী জেলা ও উপজেলা পর্যায়ের শাখা খোলা রাখতে বলা হয়েছে। শেয়ার অর্থ ও বানিজ্যবিষয়: