ধামরাইয়ে বিশিষ্ট ব্যবসায়ী বিশ্বনাথ পাল পরলোকগমন

প্রকাশিত: 4:28 PM , December 28, 2023

ঢাকার ধামরাই উপজেলা পৌরসভার বাজারের সবচেয়ে বড় দোকানদার বিশ্বনাথ ষ্টোরের বিশিষ্ট ব্যবসায়ী বিশ্বনাথ পাল গত বুধবার পরলোকগমন করছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ( ৭৩)বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন কন্যা ও এক ছেলে সহ অসংখ্য গুন গ্রাহী রেখে গেছেন। তিনি শ্বাসকষ্ট রোগে সকাল সাড়ে দশটায় সোহরাওয়ার্দী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। ধামরাই নিজ বাড়িতে তার মরদেহ আসলে পৌরশহর বাজারে শোকের ছায়া নেমে আসে।শেষকৃত্য অনুষ্ঠানিকতা পালন করে ধামরাই মাধববাড়িঘাটের শ্মশানে তাকে দাহ করা হয়।
এদিকে শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন বাজার কমিটির সভাপতি, সাধারন সম্পাদক, বাজারের দোকানদার, সাংবাদিক সহ গণমান্য ব্যক্তিবর্গ।

Loading