ঝাড়ু নিয়ে পটিয়ায় ঈগলকে তাড়া, চলছে উত্তেজনা

প্রকাশিত: 4:49 PM , December 24, 2023

ঝাড়ু নিয়ে চট্টগ্রামের পটিয়ায় স্বতন্ত্র প্রার্থী সামশুল হক চৌধুরীর লোকজনকে ধাওয়া করেছে বিক্ষুব্ধ শতশত নারী-পুরুষ৷ রবিবার (২৪ ডিসেম্বর) দুপুর ১টার দিকে পটিয়া উপজেলার কচুয়ায় ইউনিয়নের অলিরহাট এলাকায় এ ঘটনা ঘটে। বাইরের থেকে লোক এনে গণসংযোগ করা নিয়ে মূলত এ উত্তেজনা দেখা দিয়েছে।

এ সময় পটিয়া মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাজেদা বেগমকে কূটক্তিমুলক বক্তব্য দেওয়ার ঝাড়ু নিয়ে ঈগলের সমর্থকদের ধাওয়া করেন। নৌকা ও ঈগল সমর্থকদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

এক পর্যায়ে ঈগলের লোকজন উপজেলার অলিরহাট এলাকা ছেড়ে পালিয়ে যায়। ঘটনাস্থলের আধা কিলোমিটার দূরে ঈগলের একটি নির্বাচনী অফিস স্বতন্ত্র প্রার্থী সামশুল হক চৌধুরী তড়িঘড়ি করে উদ্বোধন করে ঘটনাস্থল ত্যাগ করেন।

মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাজেদা আক্তার জানিয়েছেন, ঈগল প্রতীকের লোকজন তাকে ও নৌকাকে কূটক্তি করে উস্কানিমূলক বক্তব্য দেওয়ার কারণে এলাকার শত শত নারী পুরুষ ঝাড়ু নিয়ে তাড়া করে। এ সময় তাড়া খেয়ে ঈগল পালিয়ে যায়।

পটিয়া থানার ওসি মো: সোলাইমান জানিয়েছেন, স্বতন্ত্র প্রার্থী সামশুল হক চৌধুরীর সমর্থনে লোকজন রবিবার দুপুরে অফিস উদ্বোধন ও গণসংযোগের কথা ছিল। এর মধ্যে এলাকার কিছু নারী পুরুষ উত্তেজিত হয়। তবে কী কারণে উত্তেজিত হয়েছে তা জানেন। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

Loading