লক মেশিন চুরি, চক্রের ৬ সদস্য গ্রেফতার নিউজ ৭১ অনলাইন নিউজ ৭১ অনলাইন প্রকাশিত: ৬:১৯ অপরাহ্ণ , ডিসেম্বর ২৬, ২০২৩ চট্টগ্রাম নগরীর বায়েজিদ এলাকায় গার্মেন্টস ফ্যাক্টরি হতে চুরি যাওয়া ১০ লক্ষাধিক টাকার মালামালসহ গ্রিল কাটা চোর চক্রের ৬ (ছয়) সদস্য গ্রেফতার করেছে বায়েজিদ বোস্তামী থানা পুলিশ।তারা হলো মোঃ স্বপন (৩৪), মোঃ দুলাল মৃধা (৬৫), মোঃ সিফাত হোসেন (২৭), মোঃ ফরহাদ হাসান (২৫), মোঃ শামসুদ্দিন (৩২) ও মোঃ মনির হোসেন (২৫)।মঙ্গলবার (২৬ ডিসেম্বর) নগরীর বায়েজিদ বোস্তামী থানাধীন টেক্সটাইল ফুলকলি ফ্যাক্টরির বিপরীত পাশে ইত্যাদি প্যাকেজিং লিমিটেডের ২য় তলার আটলান্টিক জিন্স লিমিটেড ফ্যাক্টরি থেকে তাদের গ্রেফতার করে পুলিশ। গ্রেফতার আসামির স্বীকারোক্তি অনুযায়ী মোঃ স্বপন (৩৪), মনা (২৬) ও হানিফ (২৭) নামে আরও তিন জন পলাতক রয়েছেন বলে পুলিশ সূত্রে জানা গেছে।বায়েজিদ বোস্তামী থানার ওসি সনজয় কুমার সিংহ বলেন, তাদের বিরুদ্ধে পটিয়া থানায় ৪৫৭/৩৮০ পেনাল কোড ১৮৬০ ধারায় মামলা রুজু করা হয়েছে। পলাতক অভিযুক্তদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে। শেয়ার চট্টগ্রামবিষয়: