সিলেটে নতুন গ্যাসফিল্ডের সন্ধান

প্রকাশিত: ৫:৩৯ অপরাহ্ণ , নভেম্বর ২৬, ২০২৩

সিলেটের হরিপুরে নতুন একটি কুপে গ্যাসের সন্ধান পাওয়া গেছে। কুপটিতে ৪৩ বিলিয়ন ঘনফুট গ্যাস মজুদ রয়েছে বলে ধারণা করছে সিলেট গ্যাসফিল্ডস কর্তৃপক্ষ।

রবিবার (২৬ নভেম্বর) সিলেটের জৈন্তাপুর উপজেলার হরিপুর গ্যাসক্ষেত্রের ১০নং কুপে নতুন এই গ্যাসের সন্ধ্যান পাওয়া যায়।

সম্পূর্ণ নতুন এই কুপটি থেকে দৈনিক ১৩ মিলিয়ন গ্যাস পাওয়া যাবে বলে মনে করছেন সিলেট গ্যাসফিল্ডস কর্তৃপক্ষ।

কূপ খননে ব্যয় হয়েছে ২শ’ ৩ কোটি টাকা। তবে এই কুপে মজুদ গ্যাসের মূল্য প্রায় ৩ হাজার ৬শ’ কোটি টাকা। এলএনজি আমদানি মূল্য হিসেবে প্রায় ১০ হাজার কোটি টাকা।

এর আগে, গত ২২ নভেম্বর সিলেটের কৈলাসটিলায় পরিত্যক্ত ২নং কুপ থেকে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ শুরু হয়। যেখান থেকে দৈনিক ৭০ লাখ ঘনফুট গ্যাস যুক্ত হচ্ছে জাতীয় গ্রিডে।

Loading