চট্টগ্রামে হেলে পড়েছে ৪ তলা ভবন

প্রকাশিত: 11:41 PM , November 25, 2023

চট্টগ্রাম নগরের রৌফাবাদ হাউজিং সোসাইটি এলাকায় হেলে পড়েছে একটি চারতলা ভবন। আজ শনিবার সন্ধ্যা ৬টার দিকে এ ঘটনা ঘটে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিসের বায়েজিদ বোস্তামী স্টেশনের সিনিয়র অফিসার মো. কামরুজ্জামান বলেন, খোরশেদ ম্যানসন নামে চারতলা ভবনটি হেলে পড়ে পার্শ্ববর্তী একটি পাঁচতলা বিশিষ্ট ভবনের সঙ্গে ঠেকেছে। তবে এতে কেউ হতাহত হয়নি। আমরা ভবনটিসহ আশপাশের লোকজনকে নিরাপদে সরিয়ে দিয়েছি। হেলে পড়া ভবনটির পাশে সিটি কর্পোরেশনের নালা খননের কাজ চলছে। ধারণা করা হচ্ছে, এ কারণে ভবনটি হেলে পড়েছে।

Loading