তফসিল পরিবর্তন করা হলে আপত্তি নেই নিউজ ৭১ অনলাইন নিউজ ৭১ অনলাইন প্রকাশিত: 4:27 PM , November 22, 2023 সময়সূচি ঠিক রেখে তফসিল পরিবর্তন করা হলে আপত্তি করবে না আওয়ামী লীগ, একথা জানিয়ে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কদের বলেছন, বিএনপি আসবেনা বলেই নির্বাচন একতরফা হবে এটা ঠিক নয়, অনেকেই নির্বাচনে অংশ নিবে। একটি দলকে ঘিরে নির্বাচনের সিদ্ধান্ত হতে পারে না।আজ বুধবার ঢাকা জেলা আওয়ামী লীগের কার্যালয়ে কমনওয়েলথের প্রাক নির্বাচনী পর্যবেক্ষক দলের সাথে বৈঠক শেষে সাংবাদিকদের একথা জানান তিনি।ওবায়দুল কাদের বলেন, তফসিল পেছানো বা নির্বাচনের বিষয়টি নির্বাচন কমিশনের সিদ্ধান্ত। সময়সীমার মধ্যে তারা তাদের যেকোনো সিদ্ধান্ত পরিবর্তন করতে পারেন। নির্বাচনের বিষয়ে ৩০ নভেম্বর পর সবকিছু স্বচ্ছ হয়ে যাবে।আওয়ামী সাধারণ সম্পাদক বলেন, নির্বাচন কমিশনের স্বাধীনতা এবং নির্বাচন কমিশনকে আইনগত কাঠামো দিয়ে যুক্ত করেছে আওয়ামী লীগ সরকার। সংসদীয় আইনের মাধ্যমে দেশের নির্বাচন ব্যবস্থায় আইনের সংস্কার করা হয়েছে। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেসব পদক্ষেপ নিয়েছেন তা প্রশংসনীয়।তিনি বলেন, বিএনপি আসবেনা বলেই নির্বাচন একতরফা হবে এটা ঠিক নয়। অনেকেই নির্বাচনে অংশ নিবে। নির্বাচন যারা প্রতিহত করতে সহিংসতা কিংবা চোরাগোপ্তা হামলা করে এবং শান্তিপূর্ণ নির্বাচনে বাধা দেবে তাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞারও কথা জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।বাংলাদেশে নির্বাচন নিয়ে বিদেশীদের মতামত প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, কারো নেতিবাচক কোন মতামত দেখা যায়নি। তবে বিদেশিদের মতামত নিয়ে আওয়ামী লীগের কোনো মাথাব্যাথা নেই।তিনি বলেন, ‘এতো অপপ্রচারের পরেও নির্বাচনের জন্য কমনওয়েলথ প্রতিনিধিরা আগ্রহ প্রকাশ করেছেন। তাদের সঙ্গে কথা বলে মনে হয়েছে তারা পর্যবেক্ষক পাঠাতে পারেন।’ শেয়ার রাজনীতিবিষয়: