সাংবাদিক রফিকুল ইসলাম বুলবুল আর নেই মো: ইকবাল হোসেন মো: ইকবাল হোসেন ভ্রাম্যমান প্রতিনিধি প্রকাশিত: 11:32 PM , July 22, 2020 নেত্রকোণা জেলার আটপাড়া উপজেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি সাংবাদিক রফিকুল ইসলাম বুলবুল আজ রাত সাড়ে ৮ টার সময় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে নিজ বাড়ীত ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি …..রাজেউন)। তার গ্রামের বাড়ি আটপাড়া উপজেলার আটপাড়ায়।তিনি দৈনিক জাহান, দৈনিক বাংলার দর্পনও দৈনিক আজকের কাগজ এর আটপাড়া উপজেলা প্রতিনিধি হিসাবে কাজ করেছেন।সাংবাদিকতার পাশাপাশি তিনি সামাজিক উন্নয়নমুলক বিভিন্ন কর্মকান্ডে যুক্ত ছিলেন। তার মৃত্যুতে শোক জানিয়েছেন নেত্রকোণা জেলার সাংবাদিক সমাজ, বাংলাদেশ লোক সাহিত্য সংস্কৃতি ফোরাম নেত্রকোণা জেলা শাখা, বাংলাদেশ কৃষকলীগসহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠন।তিনি ৬ কন্যা সন্তানসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬২ বছর।সম্পাদনায়: সুস্থির সরকার, বিভাগীয় প্রধান, নিউজ৭১অনলাইন ডটকম শেয়ার সারা দেশবিষয়: