ধামরাইয়ে ‘স্কাউটস ভবন’ ভিত্তিপ্রস্তর উদ্বোধন ও ভবন নির্মাণের সম্পত্তি দান করেন এমপি বেনজির আহমদ নবীন চৌধুরী নবীন চৌধুরী প্রকাশিত: 5:07 PM , November 14, 2023 ঢাকার ধামরাইয়ে কুশুরা ইউনিয়নে বৈন্যা গ্রামে স্কাউটস ভবন নির্মাণের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করা হয়েছে। গত সোমবার উপজেলা নির্বাহী অফিসার ও ধামরাই উপজেলা স্কাউটস সভাপতি হোসাইন মোহাম্মদ হাই জকীর সভাপতিত্বে ও ধামরাই মুক্ত স্কাউটস গ্রুপের ইউনিট লিডার মোঃ শফিকুল ইসলামের সঞ্চালনায় স্কাউট ভবন নির্মাণের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন স্হানীয় এমপি ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব বেনজির আহমেদ। এছাড়া এই স্কাউট ভবন নির্মাণের জন্য এমপি বীর মুক্তিযোদ্ধা বেনজির আহমদ নিজের ১৩ শতাংশ জমিদান করেন।এসময় আরো উপস্থিত ছিলেন- ধামরাই পৌর মেয়র গোলাম কবির মোল্লা, উপজেলা ভাইস চেয়ারম্যান সিরাজ উদ্দিন সিরাজ, মহিলা ভাইস চেয়ারম্যান এডভোকেট সোহানা জেসমিন মুক্তা,কুশুরা ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান, বাংলাদেশ স্কাউটস জাতীয় কমিশনার (প্রশিক্ষণ) আমিনুর এহসান খান পারভেজ, জাতীয় উপ-কমিশনার মোহাম্মদ মঈনুদ্দিন মিয়া, নির্বাহী পরিচালক উনু চিং মারমা, ধামরাই উপজেলা স্কাউটস কমিশনার ও প্রাথমিক শিক্ষা কর্মকর্তা তাজমুন্নাহার, সহ সভাপতি ও মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শাহীন আশরাফী ও সাধারন সম্পাদক শিক্ষক আবু তাহের প্রমুখ। শেয়ার সারা দেশবিষয়: