ধামরাইয়ে বিএনপি জামায়াতের অবৈধ অবরোধ ও নৈরাজ্যের প্রতিবাদে আওয়ামী লীগের মিছিল ও শান্তি সমাবেশ নবীন চৌধুরী নবীন চৌধুরী প্রকাশিত: 2:56 PM , October 31, 2023 ঢাকার ধামরাইয়ে বিএনপি জামায়াতের অবৈধ অবরোধ ও নৈরাজ্যের প্রতিবাদে আজ মঙ্গলবার উপজেলা ও পৌর আওয়ামী লীগের উদ্যোগে মিছিল ও শান্তি সমাবেশ করেছে।উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র গোলাম কবির মোল্লার নেতৃত্বে শান্তিকামী মিছিল বের হয়। মিছিলটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ধামরাই বাজর রোড়ে শান্তি সমাবেশ অনুষ্ঠিতহয়। এতে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম কবির মোল্লা, যুগ্ম সাধারণ সম্পাদক খালেদ মাসুদ লালটু, সাবেক কৃষক লীগের সভাপতি আহমদ আলী, সোমভাগ ইউপি সাবেক চেয়ারম্যান আজহার আলী,নান্নার ইউপি চেয়ারম্যান আলতাফ হোসেন, পৌর কাউন্সিলর মোহাম্মদ আলী, আমজাদ হোসেন,আমিনুল রহমান গার্নেল, যুবলীগের নেতা কামরুল ইসলাম, হারুনর রশিদ রোকন ও ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাহবুব আলম প্রমুখ। শেয়ার অন্যান্যবিষয়: