‘বিএনপির সভাস্থলে আমরা হামলা করতে যাব না’ নিউজ ৭১ অনলাইন নিউজ ৭১ অনলাইন প্রকাশিত: 1:52 PM , October 26, 2023 আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, আমরা বিএনপির সভাস্থলে গিয়ে হামলা করতে যাব না। এখন পর্যন্ত আমরা এটা করিনি, করবও না। কারণ আমরা সরকারে আছি। আমরা শান্তিপূর্ণ ও সুষ্ঠু নির্বাচন চাই।বৃহস্পতিবার (২৬ অক্টোব) বনানীর সেতু ভবনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল (কর্ণফুলী টানেল) উদ্বোধন উপলক্ষ্যে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।ওবায়দুল কাদের বলেন, ‘আমরা নির্বাচনে শান্তি চাই। নির্বাচনের আগের পরিবেশটাতেও শান্তি চাই। আমরা দেশ চালাচ্ছি তাই আমরা গায়ে পড়ে অশান্ত পরিবেশ হতে দেব না।’তিনি বলেন, ‘বিএনপি যদি গায়ে পড়ে আমাদের ওপর আক্রমণ করতে আসে তখন তো আমরা চুপচাপ বসে থাকব না। আমাদের কর্মীরা কি তখন শান্ত থাকবে? শান্তির সমাবেশে যদি হামলা হয়, তাহলে আমাদের কর্মীরা বসে থাকবে না। পাল্টা হামলা অবশ্যই হবে।’বিএনপিকে উস্কানি দেওয়ার বিষয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, উস্কানি দেওয়ার কোনো প্রয়োজন নেই। শান্তিপূর্ণভাবে দেশটা চালাতে পারব। আজকের এই উন্নয়ন, বিরোধীরা স্বপ্নেও কখনো এমন উন্নয়ন দেখেনি। এমন উন্নয়নের কথা ভাবতেও পারেনি। তারা আন্দোলন করছে। আমরা জনগণের জানমালের নিরাপত্তা রক্ষায় রাজপথে সতর্ক পাহারায় আছি।’ শেয়ার রাজনীতিবিষয়: