সড়ক দূর্ঘটনায় নিহত গোপালগঞ্জ ‍শেসাখামেক এর ডা. তপন কুমার মন্ডল

প্রকাশিত: 4:49 PM , October 23, 2023

মোঃ মাসুদ রানা, গোপালগঞ্জ প্রতিনিধি
গোপালগঞ্জের কাশিয়ানীতে সড়ক দুর্ঘটনায় আহত চিকিৎসক তপন কুমার মণ্ডল ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রোববার ২২ অক্টোবর রাতে মারা যান ।
ডঃ তপন বাগেরহাট জেলার চিতলমারী উপজেলার পরানপুর গ্রামের গৌর দাস মণ্ডলের ছেলে। তিনি গোপালগঞ্জের শেখ সায়েরা খাতুন মেডিকেল কলেজের সার্জারি বিভাগের সহকারী অধ্যাপক ছিলেন। গোপালগঞ্জ থেকে ঢাকা যাওয়ার পথে এই দূর্ঘটনা ঘটে।
নিহত চিকিৎসকের স্ত্রী ডা. শর্মীষ্ঠা ঘোষাল জানান, তারা বর্তমানে মিরপুরে থাকেন। রোববার দুপুরে গোপালগঞ্জ থেকে ব্যক্তিগত গাড়ি নিয়ে ঢাকায় ফিরছিলেন তার স্বামী ডা. তপন। পথে মুকসুদপুরে গেড়াখোলায় ব্যক্তিগত গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার শিকার হন তিনি। সেখান থেকে প্রথমে গোপালগঞ্জে পরে সন্ধ্যায় তাকে ঢাকা মেডিকেল কলেজের নিয়ে যাওয়া হয়, সেখানে রাতেই তার মৃত্যু হয়।
গোপালগঞ্জের শেখ সায়েরা খাতুন মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. মো. জাকির হোসেন বলেন, ডা. তপনকে প্রথমে গোপালগঞ্জ চিকিৎসা দেয়া হয় পরে তাকে আমরা ঢাকা মেডিকেল কলেজে নিয়ে যাই। তার মৃত্যুতে আমরা শোকাহত।

Loading