৪৩ বিজিবির অভিযানে ভারতীয় ঔষধ আটক

বাহার উদ্দিন বাহার উদ্দিন

রামগড় প্রতিনিধি

প্রকাশিত: 11:03 PM , August 27, 2023

খাগড়াছড়ির রামগড়ে ভারত বাংলাদেশের মহামুনি এলাকায় ৪৩ বিজিবির অভিযানে অবৈধ ভারতীয় ঔষধ আটক করা হয়েছে।

রবিবার (২৭আগষ্ট) ভোর রাতে রামগড় ৪৩ বিজিবির মহামুনি বিওপিতে কর্মরত নায়েব সুবেদার মোঃ ফরিদুল ইসলামের এর নেতৃত্বে একটি টহল দল গোপন সংবাদের ভিত্তিতে মহামুনির মেইন পিলার ২২১৫/২ এলাকা থেকে মালিকবিহীন অবৈধ ভারতীয় কম্পাউন্ড ( ডেথরানল অয়েন্টমেন্ট) ৬০০পিস ওষুধ মালিকবিহীন অবস্থায় জব্দ করে। যার বাজারমূল্য এক লক্ষ ছাব্বিশ হাজার টাকা।
বিজিবির উপস্থিতি টের পেয়ে মালামাল রেখে চোরাকারবারীরা পালিয়ে যায়। আটককৃত ঔষধ সীতাকুন্ড কাষ্টমস অফিসে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে বলে বিজিবি জানান।

রামগড় ৪৩ বিজিবির অধিনায়ক লে.কর্ণেল আবু বকর সিদ্দিক সাইমুম বলেন, সীমান্তে কোন ধরনের অবৈধ কর্মকাণ্ডকে বিজিবির পক্ষ থেকে ছাড় দেওয়া হবে না, মাদক চোরাচালান দমনে বিজিবি সর্বদা প্রস্তুত রয়েছে।

Loading