চিরিরবন্দরে নিষিদ্ধ পিরানহা মাছ বিক্রি করায় জরিমানা মোহাম্মদ মানিক হোসেন মোহাম্মদ মানিক হোসেন প্রকাশিত: ৯:৩২ অপরাহ্ণ , আগস্ট ২৭, ২০২৩ দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার রাণীরবন্দরে নিষিদ্ধ পিরানহা মাছ বিক্রির দায়ে একজন মাছ ব্যবসায়ীকে ৩ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।রাণীরবন্দর বাজারে রোববার সন্ধায় বাজার মনিটরিং এর সময় জরিমানা করা হয়।উপজেলার সহকারী কমিশনার-(ভূমি) ও নিবার্হী ম্যাজিস্ট্রেট রুনাল্ট চাকমা এ অভিযান পরিচালনা করেন।তিনি বলেন, ‘বাজার তদারকি করতে গিয়ে পিরানহা মাছ বিক্রি করতে দেখা যায়। তাৎক্ষণিক ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে একজন বিক্রেতাকে ৩ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।’তিনি জানান, ওই বিক্রেতার কাছ থেকে মোট ১০ কেজি পিরানহা মাছ জব্দ করা হয়। সেগুলো স্থানীয় এক এতিমখানায় দিয়ে দেয়া হয়।এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা সুমন কুন্ডু।উপজেলা মৎস্য কর্মকর্তা সুমন কুন্ডু জানান, রাক্ষুসে স্বভাবের কারণে পিরানহা জলজ প্রাণী খেয়ে ফেলে। জলাশয়ের দেশীয় প্রজাতির মাছ রক্ষায় মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয় ২০০৮ সালের ফেব্রুয়ারিতে প্রজ্ঞাপন জারি করে পিরানহা মাছ চাষ, উৎপাদন, পোনা উৎপাদন, বংশবৃদ্ধি ও বেচা-কেনা নিষিদ্ধ ঘোষণা করে। শেয়ার সারা দেশবিষয়: