সৌদি আরবের মক্কা ও জেদ্দায় তীব্র ঝড় ও বজ্র বৃষ্টি নিউজ৭১অনলাইন নিউজ৭১অনলাইন প্রকাশিত: 3:04 AM , August 24, 2023 আন্তর্জাতিক ডেস্ক: সৌদি আরবের মক্কা ও জেদ্দাসহ বিভিন্ন অঞ্চলে বৃষ্টি ও বজ্রপাতে ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি হয়েছে। এর ফলে বিপাকে পড়েছে ওমরাহযাত্রী ও স্থানীয় বাসিন্দারা। মঙ্গলবার (২২শে আগস্ট) এ ঝড় আঘাত হানে বলে জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা।সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, বাতাসের ধাক্কায় দূরে ছিটকে গিয়ে পড়ে ওমরাহ করতে আসা মুসল্লীরা এবং স্থানীয় বাসিন্দারা।এ সময় বিভিন্ন স্থানে ক্ষয়-ক্ষতির খবর পাওয়া গেছে। ঝড়ে এ পর্যন্ত একজনের প্রাণহানির খবর পাওয়া গেছে।আরও বজ্রসহ ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। মক্কাসহ বিভিন্ন প্রদেশের বেশ কিছু অংশে সর্বোচ্চ সতর্কতা দেওয়া হয়েছে। শেয়ার আন্তর্জাতিকবিষয়: