যাত্রাবাড়ীতে ডাকাতির প্রস্তুতিকালে গ্রেপ্তার ৫ নিউজ৭১অনলাইন নিউজ৭১অনলাইন প্রকাশিত: ২:৫৬ অপরাহ্ণ , মে ১৯, ২০২৪ রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে ডাকাতির প্রস্তুতিকালে একটি চক্রের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১০)।গ্রেপ্তাররা হলেন মো. মাইদুল ইসলাম (২১), মো. হানিফ শেখ (২৯), মো. আরাফাত ইসলাম শান্ত (২২), মো. মেহেদী হাসান (২৩) ও মো. জামিউল হোসেন ওরফে জয় (২১)।অভিযানে তাদের কাছ থেকে দুইটি হাসুয়া এবং একটি করে ছোরা, লোহার রড, এসএস পাইপ, রশি ও গামছা উদ্ধার করা হয়েছে। শনিবার (১৯ মে) ভোরে গোপন তথ্যের ভিত্তিতে রাজধানীর যাত্রাবাড়ী থানাধীন উত্তর যাত্রাবাড়ী এলাকায় একটি অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়।র্যাব-১০ এর সহকারী পরিচালক (মিডিয়া) সহকারী পুলিশ সুপার এম. জে. সোহেল বাংলানিউজকে বিষয়টি জানিয়েছেন।তিনি জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেপ্তার ব্যক্তিরা রাজধানীর যাত্রাবাড়ীসহ দেশের বিভিন্ন এলাকায় চুরি, ছিনতাই, চাঁদাবাজিসহ বিভিন্ন প্রকার অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছিলেন।গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান তিনি। শেয়ার রাজধানীবিষয়: