রঙতুলির ঠোঁটে – বিভা ইন্দু নিউজ ৭১ অনলাইন নিউজ ৭১ অনলাইন প্রকাশিত: 6:17 PM , August 22, 2023 পর্দা নড়ে উঠেঐন্দ্রজালিক শিহরণে প্রজ্জ্বলিত ঈষাণবিষণ্ণতার কপাট গলেছলকে ওঠে দামিনীবৈশাখী বিক্ষুব্ধতায় বজ্র হুংকারশোক তাপ জরা গ্লানিরবিদায়ী ডংকায়তুমি এলে পাহাড়ের কোল ঘেঁষেখরতাপ দহন আবেশেতুলির ঠোঁটে জলরঙের ঘনঘটাউষ্ণতার ক্যানভাসে,পৌরাণিক প্রেমদখল নিলে বিলাসী সবুজের বুকে।মায়া,কায়া ছায়ার অঙ্গসৌষ্ঠবচিরঞ্জীব ভৈরবত্রিকালদর্শী মহানায়ক আমারনিঃশেষ হবার সুতীব্র মাদকতায় এসোপাঁজরে পাঁজর মেলায়জলাঙ্গিতে উৎসবের আয়োজনডুবে যাক বরাভয়আকন্ঠ তেষ্টার অবসানে প্রকৃতির অভিনব জয়নিশিজাগা চাতক বলেফিরে পেলাম যতো অপচয়২২/০৮/২৩ শেয়ার শিল্প-সাহিত্যবিষয়: