হরিঢালী ইউপি সদস্য বিষ্ণুকে হুমকি ও ফেইস বুকে মিথ্যা পোষ্ট দেওয়ায় থানায় জিডি মিলন দাশ মিলন দাশ পাইকগাছা (খুলনা) প্রতিনিধি প্রকাশিত: 5:31 PM , June 19, 2023 উপজেলার হরিঢালী ইউনিয়ন পরিষদের এক ইউপির বিরুদ্ধে ফেইস বুকে মিথ্যা ও ভিত্তিহীন পোষ্ট দেওয়া এবং মোবাইলে হুমকী ও গালিগলাজ করায় মানবাধিকার পরিচয় দান কারী জনৈক মোঃ মশিউর রহমানের বিরুদ্ধে পাইকগাছা থানায় জিডি করেছেন মেম্বর বিষ্ণুপদ রায়। জিডি নং-৯৫৬ তাং-১৮-০৬-২৩। হরিঢালী ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের ইউপি সদস্য বিষ্ণপদ রায় স্থানীয় সাংবাদিকদের নিকট এ ঘটনায় তার বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দিয়েছেন। লিখিত অভিযোগ ও জিডি সূত্রে জানাযায়, পাইকগাছা থানার চক্কাওয়ালী গ্রামের মনিরুদ্দিন সরদারের ছেলে কথিত মানবাধিকার কর্মি মোঃ মসিউর রহমান (৪০) ইউপি সদস্য বিষ্ণুপদ রায়ের বিরুদ্ধে মিথ্যা ও মনগড়া নানা অভিযোগ তুলে তার সাথে দেখা করার জন্য ০১৩০৫৩৫২২১২ ও ০১৯৪৯৫১৬৭৩৯ নম্বর মোবাইল ফোন থেকে বেশ কিছুদিন ধরে উক্ত ইউপি সদস্যকে চাপ সৃষ্টি করে। ইউপি সদস্য তার সাথে দেখা না করায় ক্ষিপ্ত হয়ে তাঁকে অকথ্য ভাষায় গালিগলাজ সহ নানা হুমকি প্রদান করে। এছাড়া গত ১৮ জুন জিএম মশিউর রহমানের আইডি থেকে ফেইসবুকে জনপ্রিয় উক্ত ইউপি সদস্য বিষ্ণুপদ রায়ের বিরুদ্ধে মিথ্যা ও ভিত্তিহীন একটি পোষ্ট দেওয়া হয় বলে তিনি জিডিতে উল্লেখ করেন। এ বিষয়ে ইউপি সদস্য বিষ্ণুপদ রায় বলেন, গত নির্বাচনে বিপুল ভোটে জয়ি হওয়ার পর থেকে একটি কুচক্তি মহল আমার বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করেছে। এ ঘটনা সেই ষড়যন্ত্রের অংশ। তিনি বর্তমান নিরাপত্তা হীনতায় ভুগছেন বলে জানান। এ বিষয়ে অভিযুক্ত মোঃ মশিউরের কাছে জানতে চাইলে তিনি এর কোন সদোত্তর দিতে পারেন নি। শেয়ার সারা দেশবিষয়: