ধামরাইয়ে জিয়াউর রহমানের ৪২তম শাহাদাত বার্ষিক উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল

প্রকাশিত: 5:31 PM , May 30, 2023

 

ঢাকা ধামরাই উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪২তম শাহাদৎবার্ষিকীতে গতকাল মঙ্গলবার আলোচনা সভা ও দোয়া মাহফিল শরিফবাগ শরীফুন নেছা মহিলা দাখিল মাদরাসা হল রুমে অনুষ্ঠিত হয়।

উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব তমিজ উদ্দিনের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সহসভাপতি রকিবুল খান ফরহাদ,সাধারণ সম্পাদক শামসুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মো:আব্দুল আলিম মাষ্টার, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আশিকুর রহমান স্বপন, সহসভাপতি আনোয়ার জাহিদ তালুকদার,সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার মারুফ সিকদার ও পৌর তাতি দলের সভাপতি রফিকুল ইসলাম শোয়েব, ঢাকা জেলা যুব দলের নেতা রেজাউল আহমেদ রবিন সহ যুবদল, ছাত্রদল বিএনপির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

 

Loading