ধামরাইয়ে জুলি ও কুরি শান্তি পদক প্রাপ্তির ৫০ বছর পূর্তি উপলক্ষে আলোচনা সভা নবীন চৌধুরী নবীন চৌধুরী প্রকাশিত: 2:08 PM , May 29, 2023 ঢাকা ধামরাই উপজেলা প্রশাসন উদ্যোগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর জুলিও কুরি শান্তি পদক প্রাপ্তির ৫০ বছর পূর্তি উদযাপন উপলক্ষে গত রোববার আলোচনা সভা,সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। এতে উপজেলা নির্বাহী কর্মকর্তা হোসাইন মোহাম্মদ হাই জকির সভাপতিত্বে আলোচনা সবাই বক্তব্য রাখেন পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম কবির মোল্লা, উপজেলা এসিল্যান্ড ফারজানা আক্তার, ভাইস চেয়ারম্যান সিরাজ উদ্দিন সিরাজ, মহিলা ভাইস চেয়ারম্যান এডভোকেট সোহানা জেসমিন প্রমুখ। আলোচনা সভায় শেষে সাংস্কৃতিকও অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত থাকেন চেয়ারম্যান, উপজেলা প্রশাসন কর্মকর্তা ও স্কুল ও কলেজের ছাত্র ছাত্রীগণ। শেয়ার সারা দেশবিষয়: