টেকনাফে অপহৃত দুই যুবককে পাহাড় থেকে উদ্ধার

প্রকাশিত: 10:56 AM , May 2, 2023

কক্সবাজারের টেকনাফ বাহারছড়া ইউপির জাহাজপুড়া এলাকা থেকে অপহরণ হওয়া দুই কৃষককে জীবিত উদ্ধার করেছে টেকনাফ মডেল থানা পুলিশ।

উদ্ধার হওয়া ব্যক্তিরা হলেন, ওই এলাকার বাচা মিয়ার ছেলে রহিম উদ্দিন (৩২) ও সরওয়ারের ছেলে রিদুওয়ান (১৯)।

সোমবার রাতে এ তথ্য নিশ্চিত করেন টেকনাফ মডেল থানার ওসি মো. আব্দুল হালিম।

তিনি জানান, গত রোববার সকালে ওই ইউপির জাহাজপুরা এলাকার পাহাড়ের পাদদেশে পানের বরজে কাজ করতে গেলে ৮/১০ জন সন্ত্রাসী তাদেরকে অপহরণ করে পাহাড়ের দিকে নিয়ে যায়।

পরবর্তীতে তাদেরকে মারধর করে ও পরিবারের কাছে ৪ লাখ টাকা মুক্তিপণ দাবি করে।

ওসি আরও জানান, খবর পেয়ে টেকনাফ মডেল থানার ইন্সপেক্টর (অপারেশন), বাহারছড়া তদন্ত কেন্দ্রর ইনচার্জসহ অন্য অফিসার ও ফোর্স এবং স্থানীয় জনগণের সহায়তায় অভিযান পরিচালনা করে সোমবার সন্ধ্যায় জাহাজপুড়া গহীন পাহাড়ের ভিতর থেকে তাদের উদ্ধার করা হয়েছে।-যুগান্তর

Loading