খালেদা জিয়াকে অসুস্থ বানিয়ে রাখছে বিএনপি নিউজ ৭১ অনলাইন নিউজ ৭১ অনলাইন প্রকাশিত: ৭:০১ অপরাহ্ণ , এপ্রিল ৩০, ২০২৩ ফাইল ছবিরাজনৈতিক ফায়দা নিতে বিএনপি খালেদা জিয়াকে অসুস্থ বানিয়ে রাখছে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।রবিবার (৩০ এপ্রিল) দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ মন্তব্য করেন তিনি।হাছান মাহমুদ বলেন, বিএনপির আসল উদ্দেশ্য খালেদা জিয়াকে অসুস্থ বানিয়ে রাখা ও দেখানো। রাজনৈতিক ফায়দা নিতে বিএনপি সব সময় সেটা করে আসছে। অথচ খালেদা জিয়া দেশের হাসপাতালে চিকিৎসা নিয়ে খুব ভালো আছেন।তিনি বলেন, আওয়ামী লীগ সব সময় নির্বাচনের মাধ্যমেই ক্ষমতায় গেছে। আমরা জনগণের শক্তিতে ও জনগণের রায়কে বিশ্বাস করি। বরং বিএনপি নির্বাচনে বিশ্বাস করে না। সেজন্য তারা নির্বাচন বর্জন করছেন।হাছান মাহমুদ বলেন, ১৪ বছর ধরে বিএনপির আন্দোলনের কথা শুনে আসছি। এগুলো শুনতে শুনতে মানুষের কাছেও হাস্যকৌতুক হিসেবে দাঁড়িয়েছে। বিএনপির কর্মীরাও এসব বিশ্বাস করে না। শেয়ার রাজনীতিবিষয়: