ঝগড়া বাধিয়ে ছিনতাই করত নারীরা নিউজ ৭১ অনলাইন নিউজ ৭১ অনলাইন প্রকাশিত: 5:04 PM , March 24, 2023 রাজধানীতে কোলে বাচ্চা নিয়ে ঘোরে নারী ছিনতাইকারী চক্রের সদস্যরা। বাচ্চা কোলে নিয়ে সুবিধাজনক কোনো স্থানে গিয়ে টার্গেটের মোবাইল ছিনিয়ে রাস্তা পার হয়ে চলে যান। এরমধ্যে পথচারী চিৎকার শুরু করলে আশপাশে থাকা তাদের চক্রের বাকি সদস্যরা পথচারী সেজে এসে ধাক্কা লেগে বা অন্য কোনো অজুহাতে তার সঙ্গে ঝগড়া বাধিয়ে দেন। এমন একটি ছিনতাই চক্রের চার নারী সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।গ্রেপ্তাররা হলেন মনিকা (২০), মিম ওরফে সমলা (১৯), সোহাগী (২০) ও রিতু (২৪)। বৃহস্পতিবার মিরপুর মডেল থানার মিরপুর-১০ নম্বর গোলচত্বরে আল বারাকা হোটেলের সামনে থেকে তাদের গ্রেপ্তার করা হয়।শুক্রবার (২৪ মার্চ) দুপুরে এসব তথ্য জানান মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোহসীন।ওসি বলেন, গ্রেপ্তারদের মধ্যে মনিকা ও রিতু কোলে বাচ্চা নিয়ে ঘোরেন আর মিম ও সোহাগী পথচারী সেজে তাদের আশপাশে থাকেন। মনিকা ও রিতু কোনো পথচারীর মোবাইল ছিনিয়ে পালানোর চেষ্টা করেন। পথচারী তাদের আটকানোর চেষ্টা করলে আশপাশ থেকে মিম ও সোহাগী এসে ঝগড়া বাধান। এই সুযোগে বাকি দুইজন লাপাত্তা হয়ে যান।মোহাম্মদ মহসীন বলেন, মনিকার ১৫ মাস বয়সী ও রিতুর ৪ বছর বয়সী ছেলে আছে। তারা তাদের ছেলে কোলে নিয়ে ঘুরেন। এরপর কোনো নারী পথচারী দেখলে তাকে টার্গেট করেন। সুবিধাজনক কোনো স্থানে গিয়ে টার্গেটের মোবাইল ছিনিয়ে রাস্তা পার হয়ে চলে যান।ওসি আরও বলেন, এরমধ্যে পথচারী চিৎকার শুরু করলে আশপাশে থাকা তাদের চক্রের বাকি সদস্যরা পথচারী সেজে এসে ধাক্কা লেগে বা অন্য কোনো অজুহাতে তার সঙ্গে ঝগড়া বাধিয়ে দেন।তিনি বলেন, গতকালও (বৃহস্পতিবার) একই কায়দায় ছিনতাই করেন তারা। ঘটনাস্থল থেকে হাতেনাতে মনিকা, রিতু এবং পথচারী সেজে থাকা তাদের চক্রের আরও সদস্য মিম ও সোহাগীকে গ্রেপ্তার করা হয়। শেয়ার রাজধানীবিষয়: