রোজা শুরু কবে, জানা যাবে কাল নিউজ ৭১ অনলাইন নিউজ ৭১ অনলাইন প্রকাশিত: 3:40 PM , March 21, 2023 বাংলাদেশের মুসলিমরা কবে থেকে রোজা রাখা শুরু করবেন তা আগামীকাল বুধবার জানা যাবে। রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সভাকক্ষে বুধবার সন্ধ্যা সাড়ে ৬টায় রমজান মাসের চাঁদ দেখা নিয়ে জাতীয় কমিটির বৈঠক হবে। ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খানের সভাপতিত্বে এ বৈঠক হবে আজ মঙ্গলবার ইসলামিক ফাউন্ডেশন এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে। এতে বলা হয়, ১৪৪৪ হিজরি সনের পবিত্র রমজান দেখার সংবাদ পর্যালোচনা এবং এ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের’ লক্ষ্যে আগামীকাল ২২ মার্চ বুধবার সন্ধ্যা ৬.৩০টায় (বাদ মাগরিব) জাতীয় চাঁদ দেখা কমিটির এক সভা অনুষ্ঠিত হবে । বাংলাদেশের আকাশে কোথাও পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেলে তা নিম্নোক্ত টেলিফোন ও ফ্যাক্স নম্বরে অথবা সংশ্লিষ্ট জেলার জেলা প্রশাসক অথবা উপজেলা নির্বাহী অফিসারকে (ইউএনও) জানানোর জন্য সংবাদ বিজ্ঞপ্তিতে অনুরোধ করা হয়েছে। টেলিফোন নম্বর: ০২-২২৩৩৮১৭২৫১, ০২-৪১০৫০৯১২, ০২-৪১০৫০৯১৬ ও ০২-৪১০৫০৯১৭ ফ্যাক্স নম্বর: ০২-২২৩৩৮৩৩৯৭ ও ০২-৯৫৫৫৯৫১ শেয়ার ইসলামী জীবনবিষয়: