খাগড়াছড়ির রামগড়ে আইডিয়াল স্কুলের বার্ষিক ক্রীড়া ও কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ বাহার উদ্দিন বাহার উদ্দিন রামগড় প্রতিনিধি প্রকাশিত: 11:51 PM , February 27, 2023 বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে রামগড় আইডিয়াল স্কুলের বার্ষিক ক্রীড়া ও কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৭ ফেব্রুয়ারি) স্কুল প্রাঙ্গনে এ পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। রামগড় পৌরসভার স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর মোঃ আহসান উল্যাহর সভাপতিত্বে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রামগড় উপজেলা চেয়ারম্যান বিশ্ব প্রদীপ কুমার কারবারি। বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা ভাইস চেয়ারম্যান আনোয়ার ফারুক, রামগড় পৌরসভার মেয়র মো. রফিকুল আলম কামাল, ৪৩ বিজিবির উপ পরিচালক রাজু আহমেদ, মাথ্যমিক শিক্ষা অফিসার আবু কাউসার।অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিবৃন্দ বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী ছাত্রছাত্রীদের মাঝে পুরস্কার করেন। শেয়ার খাগড়াছড়িবিষয়: