চলছে মেড ইন বাংলাদেশ খ্যাত বাজাজের নতুন সিএনজি গাড়ীর বিক্রয় উৎসব

প্রকাশিত: 9:44 AM , February 24, 2023

বহুল প্রত্যাশিত জনপ্রিয় মেড ইন বাংলাদেশ খ্যাত Bajaj RE CNG ও Bajaj LPG উৎপাদন কারখানা ময়মনসিংহের ভালুকায় গত ১১ই ফেব্রুয়ারী ২০২৩ ইং প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান উদ্বোধন করেন।
রানারের চেয়ারম্যান হাফিজুর রহমানের নেতৃত্বে দৈনিক ১১০ গাড়ি উৎপাদন করে সারা বাংলাদেশে তৈরী অটোরিকশা ছড়িয়ে পড়ছে।

সেই ধারাবাহিকতায় আজ চট্টগ্রাম বাদুরতলা রানার অটোমোবাইল চট্টগ্রামের স্বনামধন্য ডিলার বাজাজ বাজার ও বাজাজ পয়েন্টএ “মেড ইন বাংলাদেশ” খ্যাত ৪টি বাজাজ সিএনজি অটোরিকশা বিক্রয় করে চাবি হস্তান্তর উৎসব অনুষ্ঠিত করে।

উক্ত চাবি হস্তান্তর উৎসব অনুষ্টানে উদ্বোধক, রানার অটোমোবাইল লিমিটেডের সিনিয়র ম্যানেজার নাইম হাসান খান বাংলাদেশে তৈরী বাজাজ সিএনজি অটোরিকশা প্রথম ক্রেতার হাতে চাবি ও গাড়ী হস্তান্তর করেন।
চট্টগ্রামের রানারের ম্যানেজার আবু মুসা বলেন, ভারতের বাজাজ সিএনজির গুনাগুন ও পার্টস শতভাগ অক্ষুন্ন রেখেই গাড়ীটি তৈরী বিধায় ক্রেতাদের মন জয় করবেই।

বিশেষ অতিথি চট্টগ্রাম সিএনজি বেবী ট্যাক্সী মালিক কল্যান সমিতির সহ সভাপতি মো: জাফর কোম্পানি বলেন, দেশে তৈরি বাজাজ নতুন ভার্ষন সিএনজি গাড়ীটির ব্যাপারে আমরাও আশাবাদী

উক্ত উদ্ধোধনী সমন্বয়কারী ছিলেন রানারের সহকারী ম্যানেজার, মোহাম্মদ রেজাউল করিম ভুইয়া। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ওয়াহিদ,
সাইমন, মোহাম্মদ মনছুর, সুমন প্রমূখ

Loading