অমর একুশে ভাষা শহীদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছেন হুইপ সামশুল হক চৌধুরী

এস.এম.এ জুয়েল এস.এম.এ জুয়েল

স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ১২:০৭ পূর্বাহ্ণ , ফেব্রুয়ারি ২২, ২০২৩

পটিয়া আবদুস সোবহান রাহাত আলী উচ্চ বিদ্যালয়ে অমর একুশে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন হুইপ আলহাজ্ব সামশুল হক চৌধুরী। বিদ্যালয় এডহক কমিটির সভাপতি আলহাজ্ব সরওয়ার হায়দারের সভাপতিত্বে এতে স্বাগত বক্তব্য রাখেন প্রধান শিক্ষক মিজানুর রহমান বক্তব্য রাখেন ভাইস চেয়ারম্যান মাজেদা বেগম শিরু, এম এজাজ চৌধুরী, , সাবেক কাউন্সিলর আলহাজ্ব এম খোরশেদ গনী সিনিয়র শিক্ষক এটিএম তোহা সহ অনেকেই।
এতে হুইপ মহান ভাষা দিবসের সকল শহীদদের গভীর শ্রদ্ধা জানিয়ে বলেন, আমাদের মহান স্বাধীনতার মূল চেতনার উৎস ছিল এ ভাষা আন্দোলন। তিনি ভাষা আন্দোলনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদানকে শ্রদ্ধার সাথে স্মরণ করে বলেন বঙ্গবন্ধু বাঙ্গালির মূখের ভাষা কেড়ে নেওয়ার ষড়যন্ত্রের বিরুদ্ধে সোচ্চার ভূমিকা রাখায় সেদিন পাকিস্তান সরকার বঙ্গবন্ধু কে কারাবন্দী করে রেখেছিলেন। সেখান থেকে ও বঙ্গবন্ধু ভাষা আন্দোলনে মূখ্য ভূমিকা রেখেছিলেন। তার কন্যা সেই ত্যাগের ভাষা দিবসকে আজ আন্তর্জাতিক স্বীকৃতি এনে দিয়েছেন। আমাদের এ ভাষা দিবস আজ বিশ্বের ২শ,র উপরে দেশে পালিত হচ্ছে।

Loading